প্রিন্ট এর তারিখঃ Aug 6, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 6, 2026 ইং
পটিয়ায় বিএনপির গণতন্ত্রের বিজয় মিছিলে বৃষ্টিতে হাজারো মানুষের ঢল।

ফারুকুর রহমান বিনজু, পটিয়া চট্টগ্রাম, প্রতিনিধি-চট্টগ্রামের পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে ফ্যাসিবাদী সরকারের পতন এবং গণতান্ত্রিক আন্দোলনের বিজয় দিবস উপলক্ষে ৫ই আগস্ট বুধবার বিকাল ৪টা বিএনপির,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের উপস্হিতিতে ডাকবাংলোস্হ দলীয় কার্য্যলয়ে পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব নুরুল ইসলাম সওদাগরের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলমের পরিচালনায় এক সমাবেশ অনুস্টিত হয়।
বিকাল ৪টায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও দুর দুরান্ত হতে আগত নেতা কর্মীদের বৃষ্টিতে ভিজে সকলের উপস্থিতিতে এক বিশাল মিছিল পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গনে শেষ হয়।
এসময়ে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলার বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিন এম,এস,সি,চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য বদরুল খায়ের চৌধুরী ও শফিকুল ইসলাম শফিক, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের, যুগ্ন আহবায়ক আলহাজ্ব আবুল ফয়েজ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সৈয়দ মনির আহমদ সেলিম, এ,কে,এম,জসিম উদ্দীন,মো:মঈনুল ইসলাম ছোটন,আবদুল মাবুদ,জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শাহজাহান চৌধুরী,জেলা কৃষক দলের সদস্য সচিব মীর জাকের,পৌরসভা যুবদলের আবছার উদ্দীন সোহেল,উপজেলা স্বেচ্ছাসেবক দলের মীর সাইফু,সদস্য সচিব মিজানুর রহমান,উপজেলা ওলামা দলের মাওলানা তৌহিদুল ইসলাম,মহিলা দলের সাজেদা ইয়াসমীন রেখা,জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক এস,এম,হোসেন নয়ন সহ প্রমুখ।
বিজয় মিছিলে নেতৃবৃন্দ গণতন্ত্র পুনঃপ্রতিস্টা,জনগণের ভোটাধিকার,আইনের শাসন ও দেশের উন্নয়নকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।একই সঙ্গে গণতান্ত্রিক আন্দোলনে আত্মত্যাগকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট